মো. রাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. রাকিব নামে ১৩ বছরের এক কিশোর গত ২৯ জুন জামালপুরের মেলান্দহ থেকে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার বাবা ছমিউল ইসলাম ১ জুলাই মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ২০। জিডিতে বলা হয়, রাকিব ২৯ জুন ভোরে পরিবারের কাউকে কিছু না বলে মেলান্দহের মুন্সি নাংলা এলাকার বাসা থেকে বের হয়ে যায়। আত্মীয়স্বজনদের বাসাসহ সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। কিশোরের উচ্চতা পাঁচ ফুট। গায়ের রং শ্যামলা। পরনে ছিল পেস্ট রঙের শার্ট ও জিনসের প্যান্ট। কেউ রাকিবের খোঁজ পেলে থানায় পুলিশকে জানাতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি