মো. রুবেল মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রুবেল মিয়া
মো. রুবেল মিয়া

মো. রুবেল মিয়া (২৩) নামের এক যুবক ১০ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। তাঁর বাবার নাম আবদুল লতিফ।
আবদুল লতিফ বর্তমানে রাজধানীর আগারগাঁওয়ের সরকারি স্টাফ কোয়ার্টারে থাকেন। তিনি জানান, রুবেল প্রতিবন্ধী। কাউকে কিছু না বলে ওই দিন সকালে তিনি বাসা থেকে বেরিয়ে যান। অনেক খুঁজেও তাঁর সন্ধান না পেয়ে ১১ ডিসেম্বর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-৭৪৬) করা হয়েছে। রুবেলের গায়ের রং শ্যামলা ও উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে লুঙ্গি, গায়ে টিয়া রঙের গেঞ্জি ছিল। কোনো সহৃদয় ব্যক্তি রুবেলের সন্ধান পেলে উল্লেখিত ঠিকানা বা নিকটস্থ থানায় যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি