প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নাতক শেষ বর্ষের মেধাবী ছাত্র মো. রুবেল হকের (২২) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাঁর বাবা মো. এবলেছার রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার ব্রহ্মপুর গ্রামের সাধারণ কৃষক। রুবেল বর্তমানে রাজধানীর শ্যামলীতে কিডনি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, তাঁর দ্রুত কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। মমতাময়ী মা ছেলের জন্য একটি কিডনি দানে সম্মত হয়েছেন। কিন্তু কিডনি প্রতিস্থাপন ও আনুষঙ্গিক চিকিৎসা বাবদ দরকার প্রায় ১০ লাখ টাকা। এ ব্যয় বহন করা রুবেলের পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই ছেলেকে বাঁচাতে সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তা চেয়েছেন রুবেলের পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মোসাম্মাৎ জোসনা, সঞ্চয়ী হিসাব নম্বর-৩২৬৮৫, ইসলামী ব্যাংক, শ্যামলী শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।