মো. শফি উল্লাহর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বিজ্ঞাপন শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবীরের বাবা মো. শফি উল্লাহ (৭৫) গতকাল শনিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আজ রোববার সকালে তাঁর মরদেহ দাফন করা হবে। মো. শফি উল্লাহ ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং ২৭ নম্বর ইউনিট পরীবাগ আওয়ামী লীগের সহসভাপতি। বিজ্ঞপ্তি।