মো. শফিকুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলানিবাসী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল হাসিমের ছেলে পুলিশের এএসপি মো. শফিকুর রহমান (২৯) অস্টিওসারকোমা ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি থাইল্যান্ডের জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে বাঁচাতে হলে ৭০-৮০ লাখ টাকার প্রয়োজন। ৩০তম বিসিএসে (পুলিশ) উত্তীর্ণ হয়ে ২০১২ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া শফিকুরের পরিবারের পক্ষে তাঁর চিকিৎসার এত টাকা জোগাড় করা সম্ভব নয়। পুলিশের এই নবীন কর্মকর্তাকে বাঁচাতে সবার সহযোগিতা খুবই প্রয়োজন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মাহবুবুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর: ০৫৬১৭৩৪১১৬০৭৯, সোনালী ব্যাংক, সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখা, সিলেট। বিকাশ নম্বর ০১৭৩০৯৭৭৭৬৬। বিজ্ঞপ্তি।