প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহকর্মী মো. শাকিল (১৩) গত ২৫ এপ্রিল সকাল সাতটায় কাউকে না জানিয়ে এ/পি, ৬৮৯/বি, বড় মগবাজার, ঢাকার বাসা থেকে বের হয়ে গেছে। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত সে ফেরেনি। এ ঘটনায় রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ২০২৯। ছেলেটির বাবা মো. আবদুল্লাহ পাবনার সাঁথিয়া উপজেলার পারগোপালপুর এলাকার বাসিন্দা। ছেলেটির উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং ফরসা, হালকা-পাতলা গড়নের। তার পরনে ছিল শার্ট-প্যান্ট। ছেলেটির কোনো সন্ধান পেলে উল্লেখিত বাসার ঠিকানা বা মুহিন ০১৭১১৯৪৩৯৪৯ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে। বিজ্ঞপ্তি।