প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী (৭০) গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ফতেপুর ইউনিয়নের থলপাড়ায় গতকাল শুক্রবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের কবরস্থানে শাহজাহান আলীকে দাফন করা হয়।