মো. সানি মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার সাড়ে আট মাস পরও কোনো সন্ধান পাওয়া যায়নি কারখানার শ্রমিক মো. সানি মিয়ার (২৩)। গত বছরের ২১ সেপ্টেম্বর সকালে তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর থেকে কর্মস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসার পথে তিনি নিখোঁজ হন।এ বিষয়ে সানি মিয়ার ভাই মিজানুর রহমান বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি রূপগঞ্জের আফতাব ফিড প্রোডাক্টসে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি বাজিতপুরের সরারচর পুরানগাঁও গ্রামে।সানি মিয়ার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি, গায়ের রং কালো, মুখ গোলাকার। কেউ তাঁর সন্ধান পেলে ০১৭৪৬০৮৬৪০৩, এই নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।