প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার তুতপাড়ার মো. হাফিজুর রহমান (৫৫)। থাকেন ঢাকার মিরপুর ৬ নম্বর সেকশনের একটি বাসায়। বেশ কিছুদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন হাফিজুর। ৩ জুলাই মিটফোর্ড হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকেরা জানান, তাঁর মূত্রনালি পচে গেছে। অস্ত্রোপচারের কয়েক দিন পর ইনফেকশন দেখা দেয়। আবার অস্ত্রোপচার করার পরও সুস্থ হননি তিনি। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন। তাঁকে বাঁচাতে হলে বিদেশে উন্নতমানের কোনো হাসপাতালে কৃত্রিম মূত্রনালি সংযোজন করতে হবে। এজন্য প্রায় ১৫ লাখ টাকা দরকার। কিন্তু তাঁর স্ত্রী, এক ছেলে ও মেয়ের পক্ষে ওই টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব। এ অসহায় তাঁর পরিবার, সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: রোকসানা পারভীন মুন্না, সঞ্চয়ী হিসাব নম্বর: ২৭৩২, অগ্রণী ব্যাংক, শেওড়াপাড়া শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।