মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোংলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে একজন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হলদিবুনিয়া গ্রামে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুজনের নাম শোভন ও সৈকত। তাঁদের বাড়ি মোংলা পৌরসভা এলাকায়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বলেন, শোভন ও সৈকত যুবলীগের কর্মী ছিলেন।