মোখলেসুর সভাপতি সম্পাদক হাবিবুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (সিআইডি) মোখলেসুর রহমানকে সভাপতি ও মহানগর পুলিশ সদর দপ্তরের উপকমিশনার হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাতে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।কমিটির অন্য সদস্যরা হলেন: সহসভাপতি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিঞা ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি ইকবাল বাহার। কোষাধ্যক্ষ ঢাকার এসপি মিজানুর রহমান। যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জের এসপি শেখ নাজমুল আলম, ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন ও রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডিএমপির (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম। নতুন কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।