মোগলাবাজারে ডাকাতির ঘটনায় সাতজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মোগলাবাজারে ডাকাতির ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ডাকাতি হওয়া কিছু মালামালও উদ্ধার করা হয়। পরে তাঁদের ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সিলেটের মোগলাবাজার এলাকার রেঙা দাউদপুর গ্রামের তোফায়েল আহমদ (২৫), শরিফ আহমদ (৪৫), সোহেল আহমদ (৪০), বোরহানউদ্দিন (৩০), নাহিদ বিন নজরুল (৪০), আরিফ আহমদ চৌধুরী (৩৮) ও কামরুল হাসান (২৭)। ১০-১২ জনের একদল ডাকাত গত বুধবার ভোররাতে মোগলাবাজারের তুরুকখলা গ্রামের আজিজ আহমদের বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫৬ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, গতকাল ভোরে তুরুকখলা গ্রামের পাশের দাউদপুর থেকে ছয়জনকে আটক করা হয়।