মোজাফ্ফর আহমদ কখনো আদর্শের বাইরে যাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক মোজাফ্ফর আহমদ একজন আলোকিত মানুষ ছিলেন। জীবনভর তিনি সমাজকে আলোকিত করে গেছেন। ব্যক্তিজীবন থেকে শুরু করে পেশাজীবন পর্যন্ত অধ্যাপক মোজাফ্ফর আহমদ কখনোই আদর্শের বাইরে যাননি। গত সোমবার সন্ধ্যায় সিলেট নগরের নাইওরপুল এলাকার একটি রেস্তোরাঁর সমেঞ্চলনকক্ষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের উদ্যোগে অধ্যাপক মোজাফ্ফর আহমদ সঞ্চরণে আয়োজিত এক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ। পুরো সভাটি সঞ্চালনা করেন সুজন সিলেটের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ চৌধুরী। সভায় বক্তব্য দেন অধ্যাপক মোজাফ্ফর আহমদের ছাত্র খন্দকার মাহমুদুর রহমান, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল খালিক, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামাল, সিপিবি সিলেটের সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, জাসদ সিলেটের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মুহিবুর রহমান, সাবেক বিএমএ নেতা শামীমুর রহমান, অধ্যাপক শফিকুর রহমান, প্রবীণ সাংবাদিক বশির আহমদ, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ প্রমুখ। সভায় বক্তারা আরও বলেন, অধ্যাপক মোজাফ্ফর আহমদ নানামুখী দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে মৃত্যুর পূর্ব পর্যন্ত লড়াই করেছেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তবে তরুণ প্রজন্ম যদি তাঁর আদর্শে বিকশিত হয়, তাহলেই এ শূন্যতা কাটিয়ে ওঠা সম্ভব।