মোজাফ্ফর আহমদকে দেশ যথাযথ সম্মান দিতে ব্যর্থ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অধ্যাপক মোজাফ্ফর আহমদ গণতন্ত্রকে সমুন্নত রাখতে দুর্নীতি দমনে, পরিবেশ রক্ষায় ও সুশাসন প্রতিষ্ঠায় জীবনের শেষদিন পর্যন্ত কাজ করে গেছেন। তাঁর প্রয়াণে দেশবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে।’ প্রয়াত মোজাফ্ফর আহমদ স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশিষ্ট কলাম লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে ওই সভা হয়।সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ নগর শাখা আয়োজিত এ শোকসভায় সৈয়দ আবুল মকসুদ আক্ষেপ করে বলেন, মোজাফফর আহমদকে যে সম্মান দেওয়ার কথা ছিল দেশ তাঁকে তা দিতে ব্যর্থ হয়েছে। নারায়ণগঞ্জ নগর সুজনের সভাপতি আহসানুল করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন বেগম।