মোজাফ্ফর আহমদের কুলখানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট অর্থ-নীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদের কুলখানি ও দোয়া মাহফিল আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে তাকওয়া মসজিদে (লেকের পাড়ে) বাদ আসর অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের কুলখানিতে উপস্থিত হতে অনুরোধ জানানো হয়েছে।বাংলাদেশ অর্থনীতি সমিতি কাল শনিবার মোজাফ্ফর আহমদ স্মরণে এক শোকসভার আয়োজন করেছে। রাজধানীর ৪/সি ইস্কাটন গার্ডেন রোডে সমিতির নিজস্ব মিলনায়তনে বিকেল চারটায় এই স্মরণসভা অনুষ্ঠিত হবে।মোজাফ্ফর আহমদ গত ২২ মে রাতে ইন্তেকাল করেন।