মোজাম্মেল হক খান নতুন জনপ্রশাসনসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। বার্তা সংস্থা ইউএনবির এক খবরে এ কথা জানানো হয়েছে।

গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি মুখ্য সচিব আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন শুরু করেন। কামাল আবদুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হওয়ার পাঁচ দিন পর মোজাম্মেল হক খানকে জনপ্রশাসনসচিব করা হলো।

২০০৯ সালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পান মোজাম্মেল হক খান। এরপরই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সচিবের দায়িত্ব পালনের সময় পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ সচিব হন তিনি।