মোজাহার ষষ্ঠবারের মতো চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোজাহার আলী
মোজাহার আলী

পঞ্চগড় সদরের কামাত কাজলদীঘি ইউনিয়নে ২ হাজার ৮৬৬ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে ষষ্ঠবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপির প্রার্থী মোজাহার আলী। তিনি পান ৫ হাজার ৭১১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৮৬ ভোট। এখানে আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
২৮ বছর আগে ১৯৮৮ সালে মোজাহার আলী প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর একাধারে ২৮ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এবার তিনি ষষ্ঠবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন। পঞ্চম দফায় গত শনিবার এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।
মোজাহার আলী বলেন, তাঁকে বারবার নির্বাচিত করার পেছনের মূল কারণ তাঁর সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা। সব মানুষকে সমান চোখে দেখা ও বিচার করা। দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।