প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে হাবিবুল ইসলাম সভাপতি ও বেলাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোটর মালিক সমিতির নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে, নির্বাচনে দুটি প্যানেলে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সমিতির ১৯২ জন সদস্যর মধ্যে ১৭৮ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাতে নির্বাচন কমিশনার আইনজীবী এ টি এম নাজমুল হুদা ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।
ঠাকুরগাঁও প্রতিনিধি