মোটর শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারাভিযান শুরু করেছে মেহেরপুর জেলা প্রশাসন। ‘মেহেরপুরের ঘোষণা, বাল্যবিবাহ আর নয়’ স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের কার্যালয় থেকে মোটর শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক পরিমল সিংহ। শোভাযাত্রাটি মেহেরপুর শহর হয়ে গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নে যায়। এ সময় ১২টি পথসভা হয়। বেলা আড়াইটায় শোভাযাত্রাটি আবার জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসে। এতে পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরসহ সরকারি কর্মকর্তারা অংশ নেন।