মোটর শোতে উত্তরা মোটর্স নিয়ে এল সুজুকির বিভিন্ন গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ঢাকা মোটর শো-২০১৩-এ উত্তরা মোটর্স নিয়ে এসেছে সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন গাড়ি। এর মধ্যে আছে গ্র্যান্ড ভিটারা (জিপ), সাত আসনবিশিষ্ট সুজুকি আরটিগা, সুইফট ডিজায়ার অটোট্রান্সমিশন (সিডান), সুইফট, ওয়াগনআর, রিটজ, নতুন আলটো, জেন এসটিলো ও এপিভি মাইক্রোবাস। মেলায় বিশেষ মূল্য ছাড় রয়েছে এসব গাড়িতে।উত্তরা মোটর্স বাংলাদেশে সুজুকি মোটর গাড়ির একমাত্র পরিবেশক। তিন দশকের বেশি সময় ধরে তারা সুজুকি গাড়ি আমদানি, সংযোজন ও বাজারজাত করে আসছে। দেশের গ্রাহকদের চাহিদা ও ক্রয়ক্ষমতা বিবেচনা করে উত্তরা মোটর্স সব সময় পরিবেশবান্ধব ও যুগোপযোগী বিভিন্ন মডেলের সুজুকি গাড়ি বাজারজাত করে। বিজ্ঞপ্তি।