মোটরশ্রমিককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় সোহাগ (৩০) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদার টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার জেলা শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় তাঁকে কুপিয়ে আহত করা হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য সোহাগ হাড্ডিপট্টি এলাকায় আন্তথানা বাস টার্মিনালে চেইনমাস্টারের কাজ করতেন। তিনি চকসূত্রাপুর এলাকার মুনছুর রহমানের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে হাড্ডিপট্টি এলাকায় প্রতিপক্ষের লোকজন সোহাগ ও তাঁর সহযোগীদের ওপর হামলা চালায়। এ সময় সোহাগ এবং তাঁর তিন সহযোগী মনি, রাহাত ও হীরাকে কুপিয়ে জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই চারজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যান।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, এ ঘটনায় আহত মনির মামা এবং মোটর মালিক সমিতির নেতা নুরুদ্দিন শেখ দুলাল বাদী হয়ে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদার টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।