মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার চন্দ্রদীঘি মাদ্রাসার সামনে গত বুধবার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন পুলিশ সদস্য আজমল হোসেন (৩০) ও তাঁর স্ত্রী নিলুফা বেগম (২৬)। আজমল হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার লুৎফর রহমানের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আজমল হোসেন তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে দুপচাঁচিয়ার চন্দ্রদীঘি মাদ্রাসার সামনে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তাঁদের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁরা দুজন মারা যান। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম বলেন, এ ঘটনায় নিলুফা বেগমের বাবা আকবর আলী একটি মামলা করেছেন। আজমল হোসেন নওগাঁ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তাঁদের দুই বছর বয়সী একটি শিশুকন্যা রয়েছে।