মোটরসাইকেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জে যমুনা নদীর ভাঙনরোধে নির্মিত বাঁধের ওপর থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি গতকাল শনিবার পুলিশ উদ্ধার করেছে। জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে যাত্রীবেশী দুই ব্যক্তি উপজেলার চর নাংলা গ্রামে যাওয়ার কথা বলে ৩০০ টাকায় মোটরসাইকেলটি ভাড়ায় নেয়। পথে নাদাগাড়ি গ্রামে মোটরসাইকেল থামিয়ে চালক ফকির আলীর গলায় ক্ষুর দিয়ে আঘাত করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় তারা। পথচারীরা মোটরসাইকেলের চালককে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন মোটরসাইকেলটি উদ্ধার করার কথা নিশ্চিত করেছেন।