মোটরসাইকেল উল্টে স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে এক স্কুলছাত্র। আহত হয়েছে আরেক ছাত্র। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার ভানুয়া দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মাহিদুল হাসান ভানুয়ায় বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট (বিডিপি) উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। আহত ইমরান হাসান শিমুলতলী এলাকায় সিকিউরিটি প্রিন্টিং প্রেস হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র। ইমরানের পরিবার জানায়, দুপুরে সদর উপজেলার ভানুয়া দক্ষিণপাড়া এলাকায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল মাহিদুল। তার পেছনে বসা ছিল বন্ধু ইমরান। একপর্যায়ে মাহিদুল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তা পড়ে। এলাকাবাসী তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহিদুলকে মৃত ঘোষণা করেন।মাহিদুল সদর উপজেলার শিমুলতলী এলাকার আবদুল মালেকের ছেলে।