মোটরসাইকেল ও ১০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাকুরগাছিতে গতকাল মঙ্গলবার এক ব্যবসায়ীর ১০ লাখ টাকাসহ তাঁর মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।জানা যায়, পাঁচবিবির টিঅ্যান্ডটি এলাকার ব্যবসায়ী নাজির হোসেন ভুঁইডোবা গ্রামের বাড়ি থেকে ১০ লাখ টাকাসহ মোটরসাইকেল (জয়পুরহাট-হ-১১-৬৩৮০) নিয়ে পাঁচবিবিতে আসছিলেন। সকাল ১০টার দিকে নাকুরগাছি এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চার ছিনতাইকারী দুটি মোটরসাইকেল নিয়ে নাজিরের পথরোধ করে। তারা হত্যার হুমকি দিয়ে টাকাসহ মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে চলে যায়।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, ছিনতাইয়ের ঘটনাটি পৌরসভার মেয়র মুঠোফোনে জানিয়েছেন। তবে কেউ অভিযোগ দেননি।ছিনতাইয়ের শিকার নাজির হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর স্ত্রী বিলকিস বেগম বলেন, সন্ত্রাসীরা তাঁর স্বামীর কাছ থেকে ১০ লাখ টাকাসহ মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে।