মোটরসাইকেল চট্টগ্রামে চুরি ফেনীতে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজীদ থানার শেরশাহ এলাকা থেকে একটি মোটরসাইকেল চালিয়ে ফেনীতে নিয়ে যায় দুই চোর। তল্লাশিচৌকি বসিয়ে ফেনী থানার ফতেহপুর এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। গতকাল সোমবার সকাল সাতটার দিকে গ্রেপ্তার হন খোরশেদ আলম (২৭) ও সোলেমান মিয়া (৩৫)। তাঁদের মধ্যে খোরশেদ রাউজানের আন্ধারমানিক গ্রামের আনোয়ার মিয়ার ছেলে এবং সোলেমান ফটিকছড়ির পাইনদং এলাকার সামসু আলমের ছেলে। র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দুজন স্বীকার করেছেন, তাঁরা চট্টগ্রাম নগর থেকে মোটরসাইকেল চুরি করে ফেনী, কুমিল্লা, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করে আসছিলেন।