প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গতকাল মঙ্গলবার মোটরসাইকেল চাপায় আলী আকবর (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি সান্দিকোনো ইউনিয়নের হরিনগর গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কের হেনেরগাতি এলাকায় মোটরসাইকেলের নিচে চাপা পড়ে পথচারী আলী আকবর আহত হন। পরে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।