মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা বাজারসংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলের চাপায় কুলসুম বেগম (৬০) নামের এক মহিলা নিহত হন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান জানান, রাতে গোদণ্ডা গ্রামের বাড়ি থেকে বের হয়ে তালতলা বাজারে ছেলের বাসায় যাওয়ার পথে একটি মোটরসাইকেল কুলসুম বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কুলসুম বেগম উপজেলার গোদণ্ডা গ্রামের মৃত ওমর আলীর স্ত্রী। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।