মোটরসাইকেল চাপায় শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গতকাল বুধবার সকালে মোটরসাইকেলের চাপায় হজরত আলী (৬০) নামের এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। তিনি স্থানীয় তিলসুনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কাপাসিয়ার কোটবাজালিয়া এলাকায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল নয়টার দিকে বাইসাইকেল চালিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় কাপাসিয়া-চাঁদপুর সড়কের কোটবাজালিয়া এলাকায় একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।