মোটরসাইকেল চাপায় স্কুলছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর সদর উপজেলার শৌলা এলাকায় গতকাল মঙ্গলবার মোটরসাইকেলের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা লোহালিয়া-বাউফল মহাসড়ক অবরোধ করে রাখে।নিহত স্কুলছাত্রীর নাম অমি (৬)। সে সদর উপজেলার ভায়লা গ্রামের ইসমাইল আকনের মেয়ে এবং ভূড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী।