মোটরসাইকেল চালককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক সেলিম হোসেনকে (২০) গলা কেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সেলিমের বাড়ি উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের বলতৈল গ্রামে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, গতকাল সোমবার দুপুরে উপজেলার এলংজানী চকপাড়া এলাকার এক মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে। নিহত সেলিমের গলা ও দুই পায়ের রগ কাটা ছিল। ধারণা করা হচ্ছে, গত রোববার রাতের কোনো একসময় তাঁকে খুন করে মোটরসাইকেলটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওসি জানান, এ ঘটনায় নিহত সেলিমের বাবা জাবেদ আলী হত্যা মামলা করেছেন।