মোটরসাইকেল চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হাজড়াপাড়া গ্রামের ধানখেত থেকে উজ্জ্বল সরদার (২৫) নামের মোটরসাইকেলের এক চালকের লাশ উদ্ধার করা হয়েছে।পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল খালেক জানান, সোমবার সকাল নয়টায় খবর পেয়ে পুলিশ উজ্জ্বল সরদারের লাশ উদ্ধার করে। প্রায় সপ্তাহ খানেক আগে তাঁকে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।উজ্জ্বলের ভাতিজা সুমন সরদার জানান, উজ্জ্বল মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। গত মঙ্গলবার উজ্জ্বল তাঁর দুই বন্ধুর সঙ্গে সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে কোথাও পাওয়া যায়নি। সীমা নামের এক বছরের একটি মেয়ে রয়েছে তাঁর।