মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা উপজেলায় গতকাল শুক্রবার তরিকুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তরিকুল মনিরামপুর উপজেলার পাড়দিয়া গ্রামের রমজান আলী সরদারের ছেলে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার দিগদানা গ্রামের মেহগনি বাগানে তরিকুলের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, লাশের গলায় জখমের একটি চিহ্ন ছিল। গত বৃহস্পতিবার বিকেলে তরিকুল মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তরিকুলকে হত্যা করে তাঁর লাশ ওই মেহগনিবাগানে ফেলে রেখে যায়।