মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা প্রাঙ্গণ থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাসুম আলীর মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-২৯-১৬৫৯) চুরি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নাট্যোৎসবের সংবাদ সংগ্রহের জন্য মাসুম আলী অফিসের মোটরসাইকেলটি জাতীয় নাট্যশালার নিচতলায় ক্যানটিনের সামনে রেখে যান। পরে তিনি নির্ধারিত স্থানে গিয়ে মোটরসাইকেলটি আর খুঁজে পাননি। তিনি বিষয়টি শিল্পকলা একাডেমীর মহাপরিচালককে জানান। কিন্তু সিসি ক্যামেরায় যান্ত্রিক ত্রুটির কারণে দায়িত্বরত ব্যক্তিরা নিশ্চিত করে কাউকে শনাক্ত করতে পারেননি। বিষয়টি পুলিশকে জানানোর পর তাৎক্ষণিকভাবে রমনা থানার উপপরিদর্শক মাহবুবুল আলম ঘটনাস্থলে যান।