প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে চারটি মোটরসাইকেল চুরি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ভাষ্যমতে, বৃগস্পতিবার রাতে বামনী গ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়। একই রাতে চোরেরা নতুন বাজার এলাকার মিজানুর রহমান, হায়দারগঞ্জ গ্রামের মো. ইসমাইল হোসেন ও চর আবাবিল গ্রামের হাবিব উল্যার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় তাঁরা থানায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করেননি। মো. ইসমাইল হোসেন ও হাবিব উল্যা জানান, মোটরসাইকেলের তালা ভেঙে তাঁদের মোটরসাইকেল দুটি চুরি করা হয়েছে। এ বিষয়ে তাঁরা জিডি করবেন। রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘মোটরসাইকেল চুরির বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে চুরির সঙ্গে জড়িত চক্রটিকে ধরতে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি।’