মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ এক আত্মীয়কে দেখতে মোটরসাইকেলে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন ফার্মগেট এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল মামুন। মোটরসাইকেলটি রেখে হাসপাতালে ঢুকতেই তিনি ফোনে খবর পান, তাঁর খালাতো ভাইয়ের স্ত্রী আত্মহত্যা করেছেন। তড়িঘড়ি করে হাসপাতাল থেকে বেরিয়ে তিনি দেখেন, তাঁর মোটরসাইকেলটি নেই। পরে তিনি এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন। গতকাল রাত ১১টার দিকে যোগাযোগ করা হলে শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজমল হোসেন বলেন, এ ঘটনায় আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন।