মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই আরোহীর হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই এবং তাঁদের কাছ থেকে টাকা লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত।
গত মঙ্গলবার রাতে সরাইল নাসিরনগর লাখাই সড়কের ধর্মতীর্থ এলাকায় এ ঘটনা ঘটে৷ পুলিশ সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে কালীকচ্ছের জহির উদ্দিন (৩০) ও উপজেলা সদরের কুট্রাপাড়া গ্রামের তানভির হোসেন (৩৫) কালীকচ্ছ বাজার থেকে নাসিরনগরের কুন্ডায় যাওয়ার জন্য রওনা দেন৷ ধর্মতীর্থ এলাকায় যাওয়ার পর ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে মোটরসাইকেল, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়৷