মোটরসাইকেল ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানী এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আড়ংয়ের কর্মী আলমগীর হোসেন জানান, গতকাল ভোরে তিনি মোটরসাইকেল নিয়ে গাজীপুর থেকে ঢাকা আসছিলেন। বনানী কবরস্থানের কাছে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী মোটরসাইকেলের গতিরোধ করে তাঁকে আঘাত করলে তিনি পড়ে যান। পরে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিজ্ঞপ্তি।