মোটরসাইকেল ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পাশের রাস্তায় গতকাল বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীরা জসিমউদ্দিন (২৪) নামে এক ব্যবসায়ীর পায়ে গুলি করে তাঁর মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন জসিম সাংবাদিকদের জানান, বাংলা একাডেমীর বইমেলা থেকে কেরানীগঞ্জের বাসায় ফেরার পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।