মোটরসাইকেল ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের পার্বতীপুর উপজেলার হলদীবাড়ী পল্লী বিদ্যুৎ পাওয়ার সাব-স্টেশনের কাছে রোববার গভীর রাতে ছিনতাইকারীরা অহিদুল হক (৩৬) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে একটি মোটরসাইকেল, তিন লাখ টাকা, একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে।অহিদুল ফুলবাড়ী শহর থেকে ব্যবসায়িক কাজ সেরে উপজেলার রামপুর ইউনিয়নের খামার জগন্নাথপুরের ডাঙ্গাপাড়া গ্রামে তাঁর বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।