মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলায় বীজ ব্যবসায়ী রাসেল আহম্মেদকে কুপিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে ওই দুজনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নাওপাড়া গ্রামের লিমন (২৮) ও মশিউর রহমান (২৭)।
এদিকে রাসেলের ছোট ভাই রাহাত আহম্মেদ ওই ঘটনায় বাদী হয়ে গতকাল দুপুরে বদরগঞ্জ থানায় ওই দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন দুর্বৃত্তের নামে একটি মামলা করেছেন।