মোটরসাইকেল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের দিন গতকাল মঙ্গলবার ৭০টি মোটরসাইকেল আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন ওই আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আটক করা এসব মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ইনস্যুরেন্স ছিল না।