মোটরসাইকেল ট্রাকের সংঘর্ষ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। গত বুধবার উপজেলার হাঁড়িভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডকিপার মনিরুজ্জামান (৪৮)। আহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী শাখার কর্মকর্তা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় মনিরুজ্জামান ও আবুল কালাম মোটরসাইকেলে সদর উপজেলার তিস্তা এলাকায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন। হাঁড়িভাঙ্গা এলাকায়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনিরুজ্জামান নিহত ও আবুল কালাম আজাদ গুরুতর আহত হন।