মোটরসাইকেল থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে গতকাল শনিবার রাতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আবদুস সাত্তার (২৮) নামের এক যুবক মারা গেছেন। স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে জহিরি মহল্লা এলাকার সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন আবদুস সাত্তার। ওই অবস্থায় একটি গতি প্রতিবন্ধক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।