মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. কাউসার (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত কাউসার কৈলাইল গ্রামের মো. খবিরের ছেলে। সে কৈলাইল টেকনিক্যাল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
গতকাল সোমবার রাতে উপজেলার নবাবগঞ্জ-পাড়াগ্রাম সড়কের পাড়াগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে কাউসার মোটরসাইকেলে পাড়াগ্রাম থেকে দ্রুতগতিতে কৈলাইলের দিকে যাচ্ছিল। পাড়াগ্রামের লাকি মেম্বারের বাড়ির মোড়ে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত বেগে রাস্তার পাশের খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় কাউসারকে প্রথমে নবাবগঞ্জের একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. তাজউদ্দিন জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।