মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার নূরপুর গ্রামে গতকাল শনিবার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে সাইদ হোসেন (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
সাইদ যশোর উপশহর ডিগ্রি কলেজে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নূরপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। রাজ্জাক বলেন, সাইদ গতকাল দুপুরে মোটরসাইকেলযোগে যশোর শহরে যাচ্ছিলেন। নূরপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মেহগনিগাছে ধাক্কা খায়। এতে গুরুতর আহত সাইদকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।