মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ভাড়ায় চালিত মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় যাত্রী মো. নওশাদ ঘটনাস্থলেই মারা যান। চালক মো. বশির (২৫) গুরুতর আহত হন। তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গতকাল মঙ্গলবার সকালে  চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট-রাজারচর সড়কের মোল্লাবাড়ির সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই চরমনোই ইউনিয়নের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, চরমোনাই গ্রামের নওশাদ বিশ্বাসের হাট থেকে রাজারচর যাওয়ার জন্য মোটরসাইকেলে ওঠেন। বেপরোয়া গতির মোটরসাইকেল স্থানীয় মোল্লাবাড়ির সামনে পৌঁছালে অপর একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে রাস্তার পাশের গাছের ওপর আছড়ে পড়ে।