‘ইস্টার্ন বিশ্ববিদ্যালয়-প্রথম আলো টি-টোয়েন্টি ক্রিকেট কুইজ’-এর মেগা পুরস্কার মোটরসাইকেল জিতেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী মুনতাসির মামুন। গতকাল রোববার প্রথম আলো কার্যালয়ে এ কুইজের দ্বিতীয় ও মেগা পর্বের ড্র অনুষ্ঠিত হয়।
লটারি পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এহসানুল হক সেজান। আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রোগ্রামের সমন্বয়ক মো. শফিউল্লাহ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সুরেয়া হুদা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান এবং প্রথম আলোর বিজ্ঞাপন ব্যবস্থাপক হুমায়ুন কবীর। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ জানানো হবে।
পর্ব-২-এ বিজয়ী যাঁরা: ল্যাপটপ কম্পিউটার (১ জন): নূর ইসলাম, শ্যামনগর, পত্নীতলা, নওগাঁ। ১৯ ইঞ্চি এলইডি টিভি (১ জন): মুহাম্মদ সাইফুল্লাহ, সিদ্ধিরগঞ্জ হাউজিং, নারায়াণগঞ্জ।
অ্যান্ড্রয়েড ট্যাব (১ জন): নিয়ামুল কবীর, কাশদারী হল, রুম-১০০৩, বকশীবাজার, ঢাকা।
মাইক্রোওয়েভ ওভেন (১ জন): বিলাস রহমান, ১০৭ ভাসানী রোড, টঙ্গী, গাজীপুর।
মোবাইল ফোনসেট (৬ জন): মো. তৌহিদ, নাগবাড়ী, মধুপুর, টাঙ্গাইল; ডা. তামান্না জাহান, ২১০/২ শেলেটক নিরিবিলি, এলিফ্যান্ট রোড, ঢাকা; ফারহানা জাহিদ, ৬৭ ইন্দিরা রোড, ঢাকা; মো. নজিবুল্লাহ, ফিন্যান্স বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; শফিকুর রহমান, ১৪/এ কনসেপ্ট টাওয়ার, ৬৮-৬৯ গ্রিনরোড, ঢাকা; মো. রিয়াদ মোস্তান, ১১৪/এ সিদ্ধেশ্বরী, মৌচাক, ঢাকা।
মেগা পর্বে বিজয়ী যাঁরা: মোটরসাইকেল (১ জন): মুনতাসির মামুন, সোহরাওয়ার্দী হল, বুয়েট।
২৪ ইঞ্চি এলইডি টিভি (১ জন): বিপুল হোসেন, তালতলা, ঢাকা।
ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট (১ জন): মো. রাসেল হোসেন, বহদ্দারহাট, চট্টগ্রাম।
রেফ্রিজারেটর (১ জন): হাসান মাসুদ, পূর্ব নালিয়া, যশাই, পাংশা, রাজবাড়ী।
মাইক্রোওয়েভ ওভেন (১ জন): মো. রাসেল, মেসার্স আল আমিন ট্রেডার্স, হোমনা, কুমিল্লা।
মোবাইল ফোনসেট (১০ জন): গৌতম দাশ, গ-১৮৩ মহাখালী, ঢাকা; মো. নূরজামান তপু, ১৮৭ মধ্য পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা; উত্তম দাশ, ৩৮ সমবায় মার্কেট, চকরিয়া; মো. তাসিন মুন্তাকিম, ৮০/সি, রোড-৫, মহানগর, প. রামপুরা, ঢাকা; মো. ফোজায়েল আহমেদ, ২১৭ ডা. ফজলে রাব্বী হল, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা; মো. হাবিবুল্লাহ, ৮২ দক্ষিণ কমলাপুর, মতিঝিল, ঢাকা; ওমর ফারুক, বিসিক, নারায়ণগঞ্জ; শাকিব, রুম-৪৬৮, সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়; কে এম টিটো চুড়ামনকাটি মাদ্রাসা পাড়া, চুড়ামনকাটি, কোতোয়ালি, যশোর; ইমরোজ আহমেদ রানা, খাজুরিয়া, বরুড়া, কুমিল্লা।