মোটরসাইকেল বাসের সংঘর্ষে দুই ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবরামপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।নিহত দুই ছাত্রের নাম শামীম হোসেন (২৪) ও নাজমুল হাসান (১৬)। শামীম মহাদেবপুর উপজেলা সদরের কলোনিপাড়া মহল্লার আমির হোসেনের ছেলে ও রাজশাহী সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। নাজমুল একই উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার মোতালেব কবিরাজের ছেলে ও সর্বমঙ্গলা উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে নাজমুল ও শামীম মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। শিবরামপুর এলাকায় পৌঁছার পর একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, ঘটনাস্থল থেকে ওই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।