মোটরসাইকেল মেকানিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের উত্তর বড়গাছা মহল্লায় রুবেল হোসেন (২২) নামের এক মোটরসাইকেল মেকানিক খুন হয়েছেন। বুধবার রাতের কোনো একসময় তিনি খুন হন বলে ধারণা করা হচ্ছে।নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, শহরের উত্তর বড়গাছা মহল্লার তাজুল ইসলামের ছেলে রুবেল হোসেন বুধবার রাত ১০টায় নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। গতকাল সকাল ১০টা পর্যন্ত তিনি জেগে না ওঠায় পাশের বাড়ি থেকে তাঁর বাবা এসে ডাকাডাকি করেন। পরে তিনি রুবেলের লাশ দেখে পুলিশকে খবর দেন। রুবেলের বাবা তাজুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে ওই বাড়িতে রুবেল একা ছিল। সন্ধ্যারাতের দিকে তার কয়েকজন বন্ধু তাকে বাড়িতে রেখে চলে যায়। এরপর কারা কীভাবে খুন করেছে তা জানি না।’সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ এ বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’